1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kalniEdition@gmail.com : bdnewsedition :
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:১১|
শিরোনামঃ
দিরাই পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে গ্রীসগামী নৌযাত্রায় দিরাইয়ের ৪ যুবকের মৃত্যু নিখোঁজ ১ দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব: ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতাই সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর দিরাইয়ে বিয়ের দাওয়াত নিয়ে দ্বন্দ্ব-সংঘর্ষে প্রবাসীর মৃত্যু দিরাইয়ে ধানের শীষের সমর্থনে জমিয়তের গণ সমাবেশ  

দিরাই পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৫ Time View

দিরাই প্রতিনিধি :

দিরাই পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা আবুল হাসনাত রিপন দিরাইয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় তাঁর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আবুল হাসনাত রিপন বলেন, বর্তমান সরকার শিগগিরই দেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এবং দলীয় প্রতীক ছাড়া নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছে। এ প্রেক্ষাপটে তিনি দিরাই পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে জনগণের সেবা করতে পারেন।তিনি আরও বলেন, পৌরসভা একটি স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নাগরিকদের সম্পৃক্ত করে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে থাকে। দিরাই পৌরবাসীকেও সচেতনভাবে অংশগ্রহণ করে একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক পৌরসভা গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রিপন জানান, পৌরসভার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি, সংস্কৃতিসহ সব ধরনের উন্নয়ন কার্যক্রম জনগণের পরামর্শের ভিত্তিতে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হবে।পৌরবাসী আমাকে নির্বাচিত করলে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও আধুনিক মডেল পৌরসভা গড়ে তুলতে চাই।”সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025