1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kalniEdition@gmail.com : bdnewsedition :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:০৭|
শিরোনামঃ
দিরাই পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে গ্রীসগামী নৌযাত্রায় দিরাইয়ের ৪ যুবকের মৃত্যু নিখোঁজ ১ দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব: ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতাই সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর দিরাইয়ে বিয়ের দাওয়াত নিয়ে দ্বন্দ্ব-সংঘর্ষে প্রবাসীর মৃত্যু দিরাইয়ে ধানের শীষের সমর্থনে জমিয়তের গণ সমাবেশ  

দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৭২ Time View

দিরাই প্রতিনিধি :

তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে জানা যায় যে এই কার্ডের মাধ্যমে কার্ডধারীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পাবেন যা তারা নিজেদের পছন্দমতো বিকাশ বা নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন যে ফ্যামিলি কার্ড ছিল বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি এবং দলটির প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর। পারিবারিক কাঠামো শক্তিশালী করাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন। নারীরা সংসারের প্রয়োজনীয় খরচ এবং সঞ্চয় সম্পর্কে ভালো বোঝেন বলে এই আর্থিক ব্যবস্থাপনায় তাদের ভূমিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী তার বক্তব্যে আরও জানান যে বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই সব নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা হবে যার ফলে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাছির চৌধুরী এবং কলিম উদ্দিন আহমদ মিলন। এছাড়াও সংসদ সদস্য কয়ছর আহমদ ও কামরুজ্জামান কামরুলসহ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সেখানে উপস্থিত ছিলেন।
পাইলট প্রকল্প হিসেবে দিরাইয়ের আকিল শাহ ও রাধানগরসহ উত্তর সূরিয়ারপাড় গ্রামকে নির্বাচন করা হয়েছে। পিএমটি স্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়াভাবে বাছাই করা ৬৯৭টি পরিবারের মাঝে প্রাথমিকভাবে আজ এই কার্ড বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025