1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kalniEdition@gmail.com : bdnewsedition :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:০৮|
শিরোনামঃ
দিরাই পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে গ্রীসগামী নৌযাত্রায় দিরাইয়ের ৪ যুবকের মৃত্যু নিখোঁজ ১ দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব: ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতাই সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর দিরাইয়ে বিয়ের দাওয়াত নিয়ে দ্বন্দ্ব-সংঘর্ষে প্রবাসীর মৃত্যু দিরাইয়ে ধানের শীষের সমর্থনে জমিয়তের গণ সমাবেশ  

সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব: ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩৬ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব: ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মোঃ আব্দুস সালামের পেশাগত কার্যালয়ে ঢুকে হামলার অভিযোগ উঠেছে ছাতকের ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ পৌরবিপণীস্থ একুশে টিভির অফিসে এই ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় সাংবাদিক আব্দুস সালাম তার অফিসে কাজ করছিলেন। এসময় ইসলাম উদ্দিনের নেতৃত্বে ৩-৪ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী অফিসে অনধিকার প্রবেশ করে। ইসলাম উদ্দিন চিৎকার করে অভিযোগ করেন যে, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে তার ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ হিসেবে তিনি সাংবাদিকের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেন।
সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর শুরু করলে সাংবাদিক আব্দুস সালাম বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইসলাম উদ্দিন অফিসে থাকা ক্যামেরার ট্রাইপড দিয়ে সাংবাদিকের মাথায় আঘাত করার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে হাত বাড়িয়ে দিলে ট্রাইপডের আঘাতে সাংবাদিকের বাম হাতের কনুইয়ের নিচে গুরুতর জখম হয়। এসময় আসামীরা ধারালো চাকু প্রদর্শন করে ভীতি সৃষ্টি করে এবং টেবিলের ওপর থাকা ১ লক্ষ টাকা মূল্যের একটি স্যামসাং জেড ফোল্ড ফোর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
আশ্চর্যের বিষয় হলো, সাংবাদিকের ওপর এমন নৃশংস হামলা চালিয়েও দমে যাননি অভিযুক্ত ইসলাম উদ্দিন। উল্টো নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দাবি করছেন যে, তার ওপরই হামলা হয়েছে। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন হুমকি ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।হামলার পর আহত সাংবাদিক আব্দুস সালাম সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। এই ঘটনায় তিনি বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025