দিরাইয়ে অস্ত্রসহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল গ্রেফতার
Reporter Name
-
Update Time :
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
-
৭৭৩
Time View

দিরাই প্রতিনিধি :সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় দিরাই পৌরসভার চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। শনি বার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে গ্রেফতার উজ্জ্বল মিয়া (৩৬) এবং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম দিরাই থানার পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।গ্রেফতার উজ্জ্বল মিয়া দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও দিরাই পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়ার ছেলে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, যৌথ অভিযানে গ্রেপ্তার সন্ত্রাসী উজ্জ্বল মিয়ার বাড়ি ও খামার থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড পিস্তলের গুলি, অস্ত্র পরিস্কারের সরঞ্জাম, দেশীয় ধারালো অস্ত্র, কয়েকটি পাসপোর্টসহ আরও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category