1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kalniEdition@gmail.com : bdnewsedition :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:০৮|
শিরোনামঃ
দিরাই পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে গ্রীসগামী নৌযাত্রায় দিরাইয়ের ৪ যুবকের মৃত্যু নিখোঁজ ১ দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব: ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতাই সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর দিরাইয়ে বিয়ের দাওয়াত নিয়ে দ্বন্দ্ব-সংঘর্ষে প্রবাসীর মৃত্যু দিরাইয়ে ধানের শীষের সমর্থনে জমিয়তের গণ সমাবেশ  

দিরাইয়ে পৌরশহরের তালাবদ্ধ ঘরে দুর্ধর্ষ চুরি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯৬০ Time View

দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের চন্ডিপুর গ্রামের বাসিন্দা মোহন মিয়ার তালাবদ্ধ ঘরে চুরির ঘটনা ঘটেছে।
রোববার দিবাগত-রাত কোন এক সময় এই চুরির ঘটনাটি ঘটেছে বলে দাবী ঘরের মালিকের।

চুরির ঘটনার খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে ৩লাখ টাকা চোরেরা নিয়ে গেছে জানিয়ে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুমন মিয়া বলেন, আমার ছোট ভাই মোহন মিয়া গত শনিবার (১৫ নভেম্বর) ঘর তালাবদ্ধ করে তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিলেটে যান। সেই সুযোগে ১৬ নভেম্বর দিবাগত-রাত ফাঁকা ঘর পেয়ে রান্নাঘরের উপরের স্লাব ভেঙ্গে ঘরের সমস্ত মালামাল লন্ডভন্ড করে ৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৩লাখ টাকা নিয়ে যায়। ঘরের মালিক দিরাই বাজারের ব্যবসায়ী মোহন মিয়া বলেন,আমি, আমার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিলেটে অবস্থান করতেছি। ঘর খালি ছিল,এ সুযোগে আমার রান্নাঘরের উপরের স্লাব ভেঙ্গে মালামাল নিয়েছে চোরের দল। চোরাই মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৭ লক্ষ টাকার মতো হবে।

চন্ডিপুর, দোওজ, হারানপুর, আনোয়ারপুর, দাউদপুর কলেজ রোড সহ বিভিন্ন এলাকার, একাধিক ব্যক্তি জানান আমরা শহরবাসী আতঙ্কে দিন কাটাচ্ছি। ইদানিং বিভিন্ন বাড়ি থেকে, মটর চুরি হচ্ছে, নারকেল, ডাব চুরি হচ্ছে। এমনকি হাঁস-মুরগি, গরু ছাগলও চুরি করা হচ্ছে। কারণ ছোট অপরাধ করে শাস্তি না পেলে বড় অপরাধ প্রবণতা বাড়বে এটাই স্বাভাবিক। এতে করে নষ্ট হচ্ছে সামাজিক শৃঙ্খলা, ধ্বংস হচ্ছে অসংখ্য পরিবার। তাই সামাজিক দায়বদ্ধতা ও অপরাধ দমনে অনতিবিলম্বে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন শহরবাসী।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, চুরি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025