1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kalniEdition@gmail.com : bdnewsedition :
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৮:০৩|
শিরোনামঃ
দিরাই পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে গ্রীসগামী নৌযাত্রায় দিরাইয়ের ৪ যুবকের মৃত্যু নিখোঁজ ১ দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব: ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতাই সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর দিরাইয়ে বিয়ের দাওয়াত নিয়ে দ্বন্দ্ব-সংঘর্ষে প্রবাসীর মৃত্যু দিরাইয়ে ধানের শীষের সমর্থনে জমিয়তের গণ সমাবেশ  

দিরাইয়ে গ্যাসের আগুনে ঘর পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১২৭ Time View

দিরাই প্রতিনিধি :

দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নগদিপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগদিপুর গ্রামের আসাবউদ্দিনের বসতঘরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত বাড়ির বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে পুরো ঘরটি দাউদাউ করে জ্বলতে থাকে। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ঘরের আসবাবপত্র, পোশাক, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে গেছে। আসাব উদ্দিনের সাথে চেষ্টা করে ও কথা বলা সম্ভব হয়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025