1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kalniEdition@gmail.com : bdnewsedition :
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৯:৩১|
শিরোনামঃ
দিরাই পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে গ্রীসগামী নৌযাত্রায় দিরাইয়ের ৪ যুবকের মৃত্যু নিখোঁজ ১ দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব: ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতাই সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর দিরাইয়ে বিয়ের দাওয়াত নিয়ে দ্বন্দ্ব-সংঘর্ষে প্রবাসীর মৃত্যু দিরাইয়ে ধানের শীষের সমর্থনে জমিয়তের গণ সমাবেশ  

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৫৩ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি : “পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ” এই স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ আর সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে দেশের প্রথম জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পদার্পণ করেছে।
এ উপলক্ষ্যে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ পহেলা বৈশাখ মঙ্গলবার দুপুরে একুশে টিভি সুনামগঞ্জ জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জিত কুমার চন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য সেলিম আহমদ, জিটিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, মাইটিভি’র জেলা প্রতিনিধি আবু হানিফ, এসএ টিভি’র জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমন, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহব্বায়ক নূর উদ্দিন, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, গ্লোবাল টিভি’র জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর, সাংবাদিক ইফতিয়াজ সুমন, বদরুল হাসান, সালমান আহমদ, শাওন রায়, লিমন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের সর্ব প্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টিভি। একুশে টিভি নিরপেক্ষ, সাহসী ও আলোচিত সব সংবাদ প্রচার করে সকলের আস্থার প্রতিক হয়ে উঠেছে। এ সময় একুশে টিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর সফলতা কামনা করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025