1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kalniEdition@gmail.com : bdnewsedition :
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৯:৩৭|
শিরোনামঃ
দিরাই পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে গ্রীসগামী নৌযাত্রায় দিরাইয়ের ৪ যুবকের মৃত্যু নিখোঁজ ১ দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব: ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতাই সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর দিরাইয়ে বিয়ের দাওয়াত নিয়ে দ্বন্দ্ব-সংঘর্ষে প্রবাসীর মৃত্যু দিরাইয়ে ধানের শীষের সমর্থনে জমিয়তের গণ সমাবেশ  

দিরাইয়ে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০৫৯ Time View

দিরাই প্রতিনিধি :

দিরাই পৌরসভার ৭ নং ওয়ার্ডের দাউদপুর এলাকায় দিরাই বাজারের ব্যবসায়ী প্রশান্ত  রায়ের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীদের দাবি, চোর বা চোরের দল
আনুমানিক ৪ ভরি স্বর্ণালঙ্কার, একটি স্মার্ট এলইডি ৪৩ ইঞ্চি টিভি,এবং নগদ ২০ হাজার টাকা
নিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা রিংকু রায় বলেন, আমার ভাই প্রশান্ত রায় গত ২ নভেম্বর বাসায় তালাবদ্ধ করে চিকিৎসার জন্য সিলেটে যান। সেই সুযোগে ৪ নভেম্বর দিবাগত রাতে ফাঁকা বাসা পেয়ে তালা ভেঙে বাসার সমস্ত মালামাল লন্ডভন্ড করে ৪ ভরি স্বর্ণালঙ্কার নগদ বিশ হাজার টাকা ও সনি র‍্যাংগসের ৪৩ ইঞ্চি একটি স্মার্ট টিভি নিয়ে যায়।
বাড়ির মালিক ব্যবসায়ী প্রশান্ত রায় বলেন,আমি ও আমার স্ত্রী  চিকিৎসার জন্য সিলেটে অবস্থান করতেছি। বাড়ি খালি ছিল,এ সুযোগে আমার ঘরের মূল্যবান মালামাল লুটে নিয়েছে চোরের দল।  মালামালের  আনুমানিক মূল্য প্রায় ১১ লক্ষ  টাকার মতো হবে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025