1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kalniEdition@gmail.com : bdnewsedition :
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:২৫|
শিরোনামঃ
দিরাই পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে গ্রীসগামী নৌযাত্রায় দিরাইয়ের ৪ যুবকের মৃত্যু নিখোঁজ ১ দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব: ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতাই সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর দিরাইয়ে বিয়ের দাওয়াত নিয়ে দ্বন্দ্ব-সংঘর্ষে প্রবাসীর মৃত্যু দিরাইয়ে ধানের শীষের সমর্থনে জমিয়তের গণ সমাবেশ  

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাইয়ে বিএনপির র‌্যালি-আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১২৫৮ Time View

দিরাই প্রতিনিধি :

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।(৭ নভেম্বর) শুক্রবার সকাল ১১ টায় দিরাই বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিরাই বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে হাজার মানুষের ঢল নামে।পরে দিরাই বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,
দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী,দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার,দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম আর মিজান।উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রসিদ চৌধুরী,সাবেক ছাত্রনেতা শাহ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, প্রমুখ।বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা। তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। মানুষের গণতান্ত্রিক অধিকার তাদের হাতে ফিরিয়ে দেয়া। দেশে একটি সুন্দর নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে রাজপথে থাকতে হবে। কারণ এখনো বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে।
বক্তারা আরও বলেন,আজকের আলোচনা সভা থেকে আমাদের নেতা তারেক রহমানের কাছে বলতে চাই এই দিরাই- শাল্লার মানুষ নাছির উদ্দিন চৌধুরীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদি (দিরাই-শাল্লা) সুনামগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন নাছির উদ্দিন চৌধুরীকে দেওয়া হয় তাহলে এই আসনে বিএনপির নিশ্চিত বিজয় হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025