1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kalniEdition@gmail.com : bdnewsedition :
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:২৯|
শিরোনামঃ
দিরাই পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে গ্রীসগামী নৌযাত্রায় দিরাইয়ের ৪ যুবকের মৃত্যু নিখোঁজ ১ দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব: ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতাই সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর দিরাইয়ে বিয়ের দাওয়াত নিয়ে দ্বন্দ্ব-সংঘর্ষে প্রবাসীর মৃত্যু দিরাইয়ে ধানের শীষের সমর্থনে জমিয়তের গণ সমাবেশ  

দিরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৯৪ Time View

দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাইয়ে জগদল ইউনিয়নের একটি গ্রামে পাষণ্ড পিতার হাতে ১৪ বছর বয়সী কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকাবাসী ওই পাষণ্ড পিতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রোববার ( ৯ নভেম্বর) শনিবার ভোর রাতে উপজেলার জগদল ইউনিয়নে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ধর্ষিতা মেয়েটি  পাষণ্ড পিতার প্রথম স্ত্রীর সন্তান, দুই বছর বয়সে মেয়েটির মা মারা যায়। এরপর থেকে মেয়েটি তার নানীর আশ্রয়ে বড় হয়। কয়েক মাস আগে তার নানী মারা যান, মামা-খালা না থাকায় পিতার আশ্রয়ে আসে মেয়েটি। এ সুযোগে পাষণ্ড পিতা নিয়মিত মেয়েটিকে ধর্ষণ করতে থাকে। একপর্যায়ে অসহায় মেয়েটি নিজের পিতার বর্বরতার বিষয়টি আত্মীয় ও প্রতিবেশীদের জানায়।

এদিকে ঘটনা জানাজানি হবার পর একটি ফেসবুক পেইজসহ বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী ভিকটিম মেয়ে, অভিযুক্ত পিতা ও গ্রামের লোকদের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। পরে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ধর্ষক পিতাকে আটক করে।

এবিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পুলিশ অভিযুক্ত পিতাকে আটক করেছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এসব ঘটনা সমাজের জন্য বাজে দৃষ্টান্ত। সন্তানের মনে পিতার প্রতি বিরূপ ধারণা তৈরী করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার ভিডিও যারা প্রচার করেছে, তারা অপরাধ করেছে বলেও জানিয়েছেন ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025