1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kalniEdition@gmail.com : bdnewsedition :
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:৫৫|
শিরোনামঃ
দিরাই পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে গ্রীসগামী নৌযাত্রায় দিরাইয়ের ৪ যুবকের মৃত্যু নিখোঁজ ১ দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব: ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতাই সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর দিরাইয়ে বিয়ের দাওয়াত নিয়ে দ্বন্দ্ব-সংঘর্ষে প্রবাসীর মৃত্যু দিরাইয়ে ধানের শীষের সমর্থনে জমিয়তের গণ সমাবেশ  

দিরাইয়ে বিয়ের দাওয়াত নিয়ে দ্বন্দ্ব-সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০৪ Time View

দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত আঞ্জুর মিয়া (৪৫) উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ধল পূর্ব আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিয়ের দাওয়াত দেওয়া–না দেওয়াকে কেন্দ্র করে নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে শনিবার আনহার মিয়ার পাশের কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন।গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025